ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁদপুরে একুশের প্রথম প্রহরে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি, এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পুষ্পার্পণ

এস এম পারভেজ
এস এম পারভেজ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরে একুশের প্রথম প্রহরে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি, এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পুষ্পার্পণ
ছবি: চাঁদপুরে একুশের প্রথম প্রহরে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি, এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পুষ্পার্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখা। জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপি’র নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, আলহাজ্ব মোশারফ হোসেন, অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল শহীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে স্বাধীনতার বীজ রোপিত হয় এবং বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল বাঙালির জন্য নয়, বিশ্বের সব মাতৃভাষাভাষী মানুষের জন্যও গৌরবের দিন। ভাষার মর্যাদা রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

একুশের প্রথম প্রহরে খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে আসা নেতাকর্মীদের উপস্থিতি পুরো পরিবেশকে আবেগঘন ও ভাবগম্ভীর করে তোলে। ভাষা শহীদদের রক্তে রাঙানো এই দিনটি চাঁদপুরবাসীর কাছে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদপুরে একুশের প্রথম প্রহরে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি, এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পুষ্পার্পণ

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখা। জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপি’র নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, আলহাজ্ব মোশারফ হোসেন, অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল শহীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে স্বাধীনতার বীজ রোপিত হয় এবং বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল বাঙালির জন্য নয়, বিশ্বের সব মাতৃভাষাভাষী মানুষের জন্যও গৌরবের দিন। ভাষার মর্যাদা রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

একুশের প্রথম প্রহরে খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে আসা নেতাকর্মীদের উপস্থিতি পুরো পরিবেশকে আবেগঘন ও ভাবগম্ভীর করে তোলে। ভাষা শহীদদের রক্তে রাঙানো এই দিনটি চাঁদপুরবাসীর কাছে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ