ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উত্তরায় মারধরের শিকার অভিনেত্রী মনির মিঠুর বড় ছেলে মুশফিক, থানায় মামলা

মো: মানিক হোসেন (বাবু)
মো: মানিক হোসেন (বাবু)
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

উত্তরায় মারধরের শিকার অভিনেত্রী মনির মিঠুর বড় ছেলে মুশফিক, থানায় মামলা
ছবি: দৈনিক নববানী

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু’র বড় ছেলে মুশফিক ইসলাম রাজধানীর উত্তরা এলাকায় মারধরের শিকার হয়েছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে, দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের পাশে।

মনিরা মিঠু এই ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় জানানোর পর তার সহশিল্পী, আত্মীয়-স্বজন এবং ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ন্যাক্কারজনক এই ঘটনার দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। একই সঙ্গে মনিরা মিঠু আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে মনিরা মিঠু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সম্মানীত সহশিল্পীবৃন্দ, আত্মীয়-স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রীব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ছেলের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে মনিরা মিঠু বলেন, “আমার বড় সন্তান পুরো শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বিশেষভাবে আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন, আর আরেকজন লাথি ও ঘুষি মারছিলেন।”

মনিরা মিঠু মানসিকভাবে আহত হয়ে আরও বলেন, “আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক যেভাবে আহত করেছে, তার ভিডিও আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নেই।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উত্তরায় মারধরের শিকার অভিনেত্রী মনির মিঠুর বড় ছেলে মুশফিক, থানায় মামলা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু’র বড় ছেলে মুশফিক ইসলাম রাজধানীর উত্তরা এলাকায় মারধরের শিকার হয়েছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে, দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের পাশে।

মনিরা মিঠু এই ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় জানানোর পর তার সহশিল্পী, আত্মীয়-স্বজন এবং ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ন্যাক্কারজনক এই ঘটনার দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। একই সঙ্গে মনিরা মিঠু আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে মনিরা মিঠু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সম্মানীত সহশিল্পীবৃন্দ, আত্মীয়-স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রীব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ছেলের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে মনিরা মিঠু বলেন, “আমার বড় সন্তান পুরো শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বিশেষভাবে আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন, আর আরেকজন লাথি ও ঘুষি মারছিলেন।”

মনিরা মিঠু মানসিকভাবে আহত হয়ে আরও বলেন, “আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক যেভাবে আহত করেছে, তার ভিডিও আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নেই।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ