ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কেন্দ্রীয় শহীদ মিনারে মির্জা ফখরুল

ফ্যাসিস্ট শাসনে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল একুশ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যাসিস্ট শাসনে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল একুশ
কেন্দ্রীয় শহীদ মিনারে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ অবরুদ্ধ ছিল। এবার সেই একুশ মুক্ত হয়েছে। তাই এবারের অনুভূতি ভিন্ন রকম।

শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। এর ফলে দলের পাশাপাশি জনগণের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। তিনি বলেন, জনগণ একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা করছে, যেখানে বৈষম্য থাকবে না।

মির্জা ফখরুল বলেন, একুশের মূল চেতনা ছিল বাংলাদেশে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই চেতনাকে ধারণ করেই আগামী দিনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নতুন একুশের প্রেরণা নিয়ে জনগণের কল্যাণে কাজ করা, মাতৃভাষাকে আরও সমৃদ্ধ করা এবং দেশের সংস্কৃতিকে বিকশিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে আরও সুসংহত করার লক্ষ্যেই তারা কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফ্যাসিস্ট শাসনে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল একুশ

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ অবরুদ্ধ ছিল। এবার সেই একুশ মুক্ত হয়েছে। তাই এবারের অনুভূতি ভিন্ন রকম।

শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। এর ফলে দলের পাশাপাশি জনগণের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। তিনি বলেন, জনগণ একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা করছে, যেখানে বৈষম্য থাকবে না।

মির্জা ফখরুল বলেন, একুশের মূল চেতনা ছিল বাংলাদেশে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই চেতনাকে ধারণ করেই আগামী দিনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নতুন একুশের প্রেরণা নিয়ে জনগণের কল্যাণে কাজ করা, মাতৃভাষাকে আরও সমৃদ্ধ করা এবং দেশের সংস্কৃতিকে বিকশিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে আরও সুসংহত করার লক্ষ্যেই তারা কাজ করে যাবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ