ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

একুশের চেতনায় শহীদ মিনার পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনে শুভসংঘ শ্যামপুর থানা শাখা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

একুশের চেতনায় শহীদ মিনার পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনে শুভসংঘ শ্যামপুর থানা শাখা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি পালন করেছে শুভসংঘ শ্যামপুর থানা শাখা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির একদল তরুণ স্বেচ্ছাসেবী। ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের নির্দেশনায় এবং শ্যামপুর থানা শাখার সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দীনের নেতৃত্বে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়।

স্বেচ্ছাসেবীরা নিজ হাতে শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার করেন, ধুলো-ময়লা অপসারণ করেন এবং রঙের ছোঁয়ায় ফিরিয়ে আনেন নান্দনিক সৌন্দর্য। সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগ কেবল একটি পরিচ্ছন্নতা অভিযান ছিল না, বরং এটি ছিল ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি হৃদয়ের গভীর থেকে উৎসারিত শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রকাশ।

কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন সহ-সভাপতি তিথি খোন্দকার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাব্বি, সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেনাজ, ধর্ম বিষয়ক সম্পাদক লাবিব, ক্রীড়া সম্পাদক বাদল এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তোফায়েল। এ ছাড়া মিরাজ, মাহাতির, রেদোয়ান, ফারুক তৌসিফ, কামাল ও শুভ্রসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শুভসংঘের সদস্যরা বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করা এবং শহীদ মিনারের পবিত্রতা অক্ষুণ্ন রাখা তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগিয়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

শুভসংঘ শ্যামপুর থানা শাখার এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং একুশের অমর চেতনাকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

একুশের চেতনায় শহীদ মিনার পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনে শুভসংঘ শ্যামপুর থানা শাখা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচি পালন করেছে শুভসংঘ শ্যামপুর থানা শাখা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির একদল তরুণ স্বেচ্ছাসেবী। ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের নির্দেশনায় এবং শ্যামপুর থানা শাখার সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দীনের নেতৃত্বে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়।

স্বেচ্ছাসেবীরা নিজ হাতে শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার করেন, ধুলো-ময়লা অপসারণ করেন এবং রঙের ছোঁয়ায় ফিরিয়ে আনেন নান্দনিক সৌন্দর্য। সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগ কেবল একটি পরিচ্ছন্নতা অভিযান ছিল না, বরং এটি ছিল ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি হৃদয়ের গভীর থেকে উৎসারিত শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রকাশ।

কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন সহ-সভাপতি তিথি খোন্দকার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাব্বি, সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেনাজ, ধর্ম বিষয়ক সম্পাদক লাবিব, ক্রীড়া সম্পাদক বাদল এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তোফায়েল। এ ছাড়া মিরাজ, মাহাতির, রেদোয়ান, ফারুক তৌসিফ, কামাল ও শুভ্রসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শুভসংঘের সদস্যরা বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করা এবং শহীদ মিনারের পবিত্রতা অক্ষুণ্ন রাখা তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগিয়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

শুভসংঘ শ্যামপুর থানা শাখার এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং একুশের অমর চেতনাকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ