যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নওগাঁ জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। রাত ১২টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে নওগাঁ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ সমবেত হন। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ মুহূর্তেই ফুলে ফুলে ছেয়ে যায়।
প্রথমে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখা, ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ, জেলা প্রেস ক্লাব, টেলিভিশন অনলাইন প্রিন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত জনতা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দিবসটি নওগাঁয় শান্তিপূর্ণ ও গম্ভীর পরিবেশে পালিত হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন