গণভোটে 'হ্যাঁ' জয়ী হওয়ায় আলাদা শপথের প্রয়োজন নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ্যানি বলেন, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং গণভোটে 'হ্যাঁ' বিজয়ী হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় বিলটি পার্লামেন্টে উত্থাপিত হবে। 'হ্যাঁ'-এর পক্ষে আলাদা করে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে। তিনি বলেন, এটাই জুলাই সনদ।
যেখানে 'না' ভোট পড়েছে সেক্ষেত্রে পার্লামেন্টে সেই অনুযায়ী আলোচনা হবে এবং নোট অব ডিসেন্ট যেখানে দেওয়া হয়েছে তা যথাযথ প্রক্রিয়ায় নির্ধারিত হবে বলেও জানান তিনি।
মব কালচার প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে পানিসম্পদ মন্ত্রী বলেন, যারা মব তৈরি করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছেন, তাদের এই পথ থেকে সরে আসা উচিত। মব কালচার দেশ গড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে এবং কেউ এর বাইরে গেলে সেই দায়ভার তাদেরই বহন করতে হবে।
দেশ গড়ার প্রশ্নে ঐকমত্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপথ ভিন্ন হতে পারে, কিন্তু সব বিষয়ে বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নে মনোযোগী হওয়া দরকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন