ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি শুরু, আমন্ত্রণ বিতর্কে সমালোচনা

নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দপ্তর সূত্রে জানা গেছে, রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি আগামী ২৫ রমজান পর্যন্ত চলবে।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, নওগাঁ জেলা প্রেসক্লাব ছাড়া অন্য কোনো সাংবাদিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, অন্য সংগঠনগুলোকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। তিনি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগে ঘাটতির কথা স্বীকার করে জানান, সমন্বয়ের কিছু সমস্যা ছিল। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় অবস্থানের কারণেও সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ডা. মো. মাহফুজার রহমান ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগ দেন।

ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠন ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ। সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ বলেন, জেলায় একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে। সরকারি কোনো দপ্তরের আয়োজনে সব স্বীকৃত সংগঠনকে আমন্ত্রণ জানানো উচিত। একটি সংগঠনকে জানিয়ে অন্যদের বাদ দেওয়া দুঃখজনক। ভবিষ্যতে এমনটি হলে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয় সাংবাদিকদের দাবি, সরকারি দপ্তরগুলোর উচিত সব সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা, যাতে কোনো পক্ষ অবহেলিত না হয় এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় থাকে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি শুরু, আমন্ত্রণ বিতর্কে সমালোচনা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দপ্তর সূত্রে জানা গেছে, রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি আগামী ২৫ রমজান পর্যন্ত চলবে।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, নওগাঁ জেলা প্রেসক্লাব ছাড়া অন্য কোনো সাংবাদিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, অন্য সংগঠনগুলোকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। তিনি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগে ঘাটতির কথা স্বীকার করে জানান, সমন্বয়ের কিছু সমস্যা ছিল। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় অবস্থানের কারণেও সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ডা. মো. মাহফুজার রহমান ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগ দেন।

ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠন ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ। সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ বলেন, জেলায় একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে। সরকারি কোনো দপ্তরের আয়োজনে সব স্বীকৃত সংগঠনকে আমন্ত্রণ জানানো উচিত। একটি সংগঠনকে জানিয়ে অন্যদের বাদ দেওয়া দুঃখজনক। ভবিষ্যতে এমনটি হলে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয় সাংবাদিকদের দাবি, সরকারি দপ্তরগুলোর উচিত সব সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা, যাতে কোনো পক্ষ অবহেলিত না হয় এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় থাকে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ