ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঝিনাইদহে ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

ঝিনাইদহে ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু

ঝিনাইদহে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ শহরতলির ব্যাপারীপাড়ার বাসিন্দা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন হোসেন (২৫) এবং আরাপপুর শেখপাড়ার স্বর্ণ ব্যবসায়ী শান্ত মিয়া (২৪)।

হাইওয়ে থানার পুলিশ জানায়, টোটন ও শান্ত রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হন। পবহাটি কলাহাটের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলচালক শান্ত মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় পেছনে বসা টোটন হোসেনকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুই যুবকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঝিনাইদহে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ শহরতলির ব্যাপারীপাড়ার বাসিন্দা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন হোসেন (২৫) এবং আরাপপুর শেখপাড়ার স্বর্ণ ব্যবসায়ী শান্ত মিয়া (২৪)।

হাইওয়ে থানার পুলিশ জানায়, টোটন ও শান্ত রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হন। পবহাটি কলাহাটের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলচালক শান্ত মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় পেছনে বসা টোটন হোসেনকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুই যুবকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ