আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জয়পুরহাট শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সরকারি কর্মকর্তাদের মূল্যায়নে সততা, দক্ষতা ও মেধাকে একমাত্র মানদণ্ড হিসেবে ঘোষণা করেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের মূল্যায়নে সততা, দক্ষতা ও মেধার কোনো বিকল্প নেই এবং বিকল্প থাকারও কোনো সুযোগ নেই।
ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের এমন দৃষ্টান্ত আর কোথাও নেই। বাঙালির এই অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে।
এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এ ছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন