বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫২, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আরাফাত সিদ্দিকী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের আপামর জনসাধারণ সারিবদ্ধভাবে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপস্থিত সুধীবৃন্দ বলেন, অমর একুশে আমাদের অহংকার। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা ফিরে পেয়েছি। সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।পুরো অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন