ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তুখোড় ছাত্রনেতা থেকে তথ্যমন্ত্রী: জহির উদ্দিন স্বপন-এর বর্ণাঢ্য পথচলা

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

তুখোড় ছাত্রনেতা থেকে তথ্যমন্ত্রী: জহির উদ্দিন স্বপন-এর বর্ণাঢ্য পথচলা
ছবি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর এই আসনটি বিএনপির দখলে আসার পাশাপাশি এলাকার সন্তান মন্ত্রী হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের ১২৯টি ভোটকেন্দ্রে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দুবারের সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান পান ৪৬ হাজার ২৬৩ ভোট। ৪৯ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি তৃতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিশ্লেষকরা এ জয়কে বরিশাল অঞ্চলে বিএনপির রাজনৈতিক পুনরুত্থানের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন।

জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক যাত্রা শুরু হয় আশির দশকে ছাত্র আন্দোলনের মাধ্যমে। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও পরে ধানের শীষ প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং বর্তমানে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা নিতে গিয়ে একাধিকবার গ্রেফতার ও কারাভোগও করেছেন।

সংসদ সদস্য থাকাকালে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার উপস্থিতি রয়েছে; দুবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (পিজিএ)’-এর এশিয়া অঞ্চলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর জহির উদ্দিন স্বপন বলেন, “বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

জহির উদ্দিন স্বপন বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

স্থানীয়রা মনে করেন, তার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, সংগঠক দক্ষতা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা বরিশাল অঞ্চলের উন্নয়ন এবং জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তুখোড় ছাত্রনেতা থেকে তথ্যমন্ত্রী: জহির উদ্দিন স্বপন-এর বর্ণাঢ্য পথচলা

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ