কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে জজ কোর্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত গোলাম মোস্তফা সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন চরপাড়া গ্রামের বাসিন্দা এবং কিশোরগঞ্জ মডেল থানা মসজিদের পেশ ইমাম ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। জজ কোর্টের কাছে পৌঁছালে সড়কের বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে।
এতে ইমাম ও চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, নিহতের শরীরে গুরুতর আঘাতের দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশা থেকে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হতে পারেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে। মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন