ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২ বন্ধু

বিরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২ বন্ধু
সংগৃহীত ছবি: নববাণী

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের তহিদুল ইসলামের ছেলে মো. রাব্বি (৩৪) এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে রাব্বি ও সজিব মোটরসাইকেলযোগে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট ফাঁকা ছিল এবং শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”

নিহত দুই বন্ধুর অকাল মৃত্যুতে তাদের গ্রামে ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২ বন্ধু

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ