ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম দেশের বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা শ্রমিক সংগঠনের নামে স্লিপ দিয়ে টাকা আদায়কে ‘স্পষ্ট চাঁদাবাজি’ হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অপসংস্কৃতি অবিলম্বে বন্ধের দাবি জানান। হামিম আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে।
ডাকসুর সাবেক এই জিএস প্রার্থী তাঁর পোস্টে উল্লেখ করেন যে, উন্নত কোনো দেশে যাতায়াত পথে এভাবে যত্রতত্র টাকা তোলার নিয়ম নেই। তিনি স্পষ্ট করেন যে, সেতু বা এক্সপ্রেসওয়ের নির্ধারিত টোল দেওয়া বৈধ হলেও সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিক সংগঠন বা স্থানীয় সরকারের নামে টাকা তোলা চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এটি দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
একই সঙ্গে হামিম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া সাম্প্রতিক বিভিন্ন জনবান্ধব ও সংস্কারমূলক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নিজের প্রটোকল কমিয়ে মাত্র চারটি গাড়ি নিয়ে চলাচল করছেন এবং ভিআইপি মুভমেন্টের সময় রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকার প্রথা বন্ধ করেছেন। এ ছাড়া ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণার মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে বলেও তিনি দাবি করেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন