ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানের আবহাওয়া পূর্বাভাস: বৃষ্টি ও তাপপ্রবাহের দোলাচল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের আবহাওয়া পূর্বাভাস: বৃষ্টি ও তাপপ্রবাহের দোলাচল

পবিত্র রমজান মাসের বাকি দিনগুলোতে আবহাওয়ার মিশ্র রূপ দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, পুরো মাসে কখনো বৃষ্টি আবার কখনো তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

প্রথম ১০ দিন (২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) রমজানের শুরুটা বেশ স্বস্তিদায়ক হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকবে। তবে ২০ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর ২৩ ও ২৪ ফেব্রুয়ারির দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

মধ্যবর্তী ১০ দিন (১ থেকে ১০ মার্চ) মার্চের প্রথম ১০ দিন আবহাওয়া মোটের ওপর আরামদায়ক থাকলেও দিনের বেলায় রোদের তেজ বাড়বে। এ সময় উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং রাতের আবহাওয়াও আগের চেয়ে কিছুটা উষ্ণ হয়ে উঠবে।

শেষ ১০ দিন (১১ থেকে ২০ মার্চ) রমজানের শেষ ভাগে আবহাওয়া বেশ উত্তপ্ত ও শুষ্ক হয়ে ওঠার শঙ্কা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ এলাকায় তীব্র রোদ থাকবে এবং বিশেষ করে দক্ষিণাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আশার কথা হলো, মাসের একদম শেষ দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আবার কিছুটা স্বস্তি ফিরতে পারে।

আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় এই পূর্বাভাস পরিস্থিতির ওপর ভিত্তি করে যে কোনো সময় আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানের আবহাওয়া পূর্বাভাস: বৃষ্টি ও তাপপ্রবাহের দোলাচল

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসের বাকি দিনগুলোতে আবহাওয়ার মিশ্র রূপ দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, পুরো মাসে কখনো বৃষ্টি আবার কখনো তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

প্রথম ১০ দিন (২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) রমজানের শুরুটা বেশ স্বস্তিদায়ক হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকবে। তবে ২০ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর ২৩ ও ২৪ ফেব্রুয়ারির দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

মধ্যবর্তী ১০ দিন (১ থেকে ১০ মার্চ) মার্চের প্রথম ১০ দিন আবহাওয়া মোটের ওপর আরামদায়ক থাকলেও দিনের বেলায় রোদের তেজ বাড়বে। এ সময় উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং রাতের আবহাওয়াও আগের চেয়ে কিছুটা উষ্ণ হয়ে উঠবে।

শেষ ১০ দিন (১১ থেকে ২০ মার্চ) রমজানের শেষ ভাগে আবহাওয়া বেশ উত্তপ্ত ও শুষ্ক হয়ে ওঠার শঙ্কা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ এলাকায় তীব্র রোদ থাকবে এবং বিশেষ করে দক্ষিণাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আশার কথা হলো, মাসের একদম শেষ দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আবার কিছুটা স্বস্তি ফিরতে পারে।

আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় এই পূর্বাভাস পরিস্থিতির ওপর ভিত্তি করে যে কোনো সময় আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ