ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুমকিতে বিধবার বসতঘর পুড়ে ছাই: নিঃস্ব শেফালী বেগম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

দুমকিতে বিধবার বসতঘর পুড়ে ছাই: নিঃস্ব শেফালী বেগম

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারসংলগ্ন খালপাড় এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শেফালী বেগম নামে এক বিধবার বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ঘরের ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন এবং পটুয়াখালী ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। নিঃস্ব হয়ে পড়া শেফালী বেগমের এই ক্ষতি মোকাবিলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দুমকিতে বিধবার বসতঘর পুড়ে ছাই: নিঃস্ব শেফালী বেগম

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারসংলগ্ন খালপাড় এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শেফালী বেগম নামে এক বিধবার বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ঘরের ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন এবং পটুয়াখালী ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। নিঃস্ব হয়ে পড়া শেফালী বেগমের এই ক্ষতি মোকাবিলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ