ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মাহে রমজানের প্রথম দিনটি এতিম শিশুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বৃহস্পতিবার পবিত্র রমজানের প্রথম রোজায় তিনি তার নির্বাচনী এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম হাসামদিয়া মাদানিনগর মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন মাদানিনগর মাদরাসার মোহতামিম মাওলানা আহমেদ মাসরুর, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। ইফতারের আগ মুহূর্তে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এমপি বাবুল খান এ সময় এতিম শিশুদের খোঁজখবর নেন এবং পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার অংশ হিসেবেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন