দেশে প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন এ তথ্য জানান। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে; মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। বাসসে যে ঘটনা ঘটেছে তা তিনি শুনেছেন এবং বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।
স্বপন আরও বলেন, বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সাংবাদিকের চাকরি গেলে সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলেও তিনি জানান।
এ সময় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে এবং ধাপে ধাপে এটি বিতরণ করা হবে। তিনি জানান, সবার আগে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ড পাবে, এরপর দরিদ্র পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
সভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন