শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে একসময় শিক্ষার্থীদের মধ্যে মব তৈরি হয়ে অটোপাশের সংস্কৃতি গড়ে উঠেছিল, কিন্তু এখন আর সেই সংস্কৃতিতে ফিরে যাওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, “আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন—এটা হতে পারে না। শিক্ষার্থীদের দাবি-দাওয়া আমাদের কাছে আসে, আমরা তা সমাধান করব। রাজপথ দখল করে কোনো দাবি আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোন বিষয় দেওয়া হবে, কোন বিষয় দেওয়া হবে না। আমরা শিক্ষার্থীদের পক্ষেই থাকি, কারণ তারা মানুষ গড়ার কারিগর। আমরা আশা করি, তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং সেভাবেই কাজ করবে।”
তিনি জানান, দেশের শিক্ষা ক্ষেত্রে সরকারের ভিশন অনুযায়ী কাজের অগ্রাধিকার নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন