নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় নীরবে বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
জানা গেছে, আসন্ন রমজান উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে সাবেক জার্মান সুপারস্টার ওজিলের। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান এবং শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন প্রকল্পের উদ্বোধনে অংশ নেন। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন।
তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ নামের একটি প্রকল্পের মাধ্যমে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সহায়তা দেওয়া হচ্ছে। মূলত এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষেই ওজিলের ঢাবি সফর। ডাকসু সম্পাদক মিনহাজ জানান, প্রকল্পটির মাধ্যমে ইতোমধ্যে ঢাবি মেডিকেল সেন্টার প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা পেয়েছে।
গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছান ওজিল। আজ ঢাবিতে প্রকল্প উদ্বোধনের পর আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। এরপর রাতেই তার দেশ ছাড়ার কথা রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন