বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশ একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করেছে। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা উন্নয়ন ও দুর্নীতি দমনের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে।
তার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
তারেক রহমান বলেন, দেশের সব সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতি ও আইনের আওতায় পরিচালিত হবে। দলীয় বা রাজনৈতিক প্রভাব কিংবা জোরজবরদস্তির পরিবর্তে আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে বলে তিনি উল্লেখ করেন।
রমজান মাসে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইফতার, তারাবিহ ও সেহরির সময় এসব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অপচয় রোধ ও কৃচ্ছ্রসাধনকে ধর্মীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে সরকারি দপ্তরগুলোতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ, গ্যাস ও পানি ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ভাষণে তারেক রহমান আরও বলেন, বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে—বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি আমদানি করবেন না এবং সরকারি প্লট সুবিধা গ্রহণ করবেন না। তিনি দাবি করেন, এ সিদ্ধান্ত মহানবির ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণের প্রতিফলন এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতার নীতি অনুসরণ করা হবে।
নতুন সরকারের নীতি ও অগ্রাধিকারের বিষয়ে তারেক রহমানের এই ভাষণ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন