ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানের প্রথম দিনে ঢাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের প্রথম দিনে ঢাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রমজানের প্রথম দিনে ঢাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ে বৃষ্টি কিংবা বজ্রপাতের কোনো আশঙ্কা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এর আগের দিন বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা ঘন হলে বিমান চলাচল, নৌযান ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানের প্রথম দিনে ঢাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রমজানের প্রথম দিনে ঢাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ে বৃষ্টি কিংবা বজ্রপাতের কোনো আশঙ্কা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এর আগের দিন বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা ঘন হলে বিমান চলাচল, নৌযান ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ