ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানের ছুটি শুরু কাল থেকে

শিক্ষা ডেস্ক :
শিক্ষা ডেস্ক :
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের ছুটি শুরু কাল থেকে
চিত্র : সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ের স্কুলে আগামীকাল বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হবে। নানা আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনেছে। ফলে অধিদপ্তরের পক্ষ থেকে রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

সংশোধিত ছুটির তালিকায় রমজানের ছুটি ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ২৬ মার্চ পর্যন্ত রাখা হয়েছে।

এদিকে, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয় এবং হাইকোর্ট পুরো রমজান মাস, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। পরে গত সোমবার, হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি শেষে স্থগিতাদেশ প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানের ছুটি শুরু কাল থেকে

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাধ্যমিক পর্যায়ের স্কুলে আগামীকাল বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হবে। নানা আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনেছে। ফলে অধিদপ্তরের পক্ষ থেকে রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

সংশোধিত ছুটির তালিকায় রমজানের ছুটি ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ২৬ মার্চ পর্যন্ত রাখা হয়েছে।

এদিকে, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয় এবং হাইকোর্ট পুরো রমজান মাস, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। পরে গত সোমবার, হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি শেষে স্থগিতাদেশ প্রদান করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ