ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নতুন মন্ত্রিসভার বৈঠক ও ভাষণ

প্রধানমন্ত্রীর ভাষণ পিছিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর ভাষণ পিছিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে
প্রধানমন্ত্রী - তারেক রহমান।

জাতির উদ্দেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এর আগে তথ্য মন্ত্রণালয় সন্ধ্যা সাড়ে ৬টায় ভাষণ দেওয়ার কথা জানিয়েছিল। দেশের সব সম্প্রচারমাধ্যমকে বিটিভির মাধ্যমে ভাষণ সম্প্রচারের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আজ বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তিন বাহিনীর একটি সুশৃঙ্খল চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং একটি পারিজাতের চারাও রোপণ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছান এবং সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে প্রথমবারের মতো অফিস করেন।

সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। দুপুরের পর বিকেল ৩টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক পরিচালনা করেন। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এরপর রাতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দফতর বণ্টন ও প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভাষণ পিছিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ