মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানা এলাকার নয়ালাভাঙ্গা গ্রামের একটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ সুহেল রানা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২,০২,১১০ (দুই লাখ দুই হাজার একশত দশ) টাকা উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন