ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী - তারেক রহমান।

শপথ গ্রহণের পরদিন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে অতি সাধারণভাবেই অফিস করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোনো ধরনের রাস্তা অবরোধ ছাড়াই মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি।

সেখান থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে অফিস করতে যান। যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলে কোনো ভোগান্তি হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটি একটি ইতিবাচক দিক। শপথের পরদিনই প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।

তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর দেখবে। প্রধানমন্ত্রী জনগণের নেতা, তাই জনগণের কষ্ট বা ভোগান্তি তিনি চান না। এ কারণেই তিনি অতি সাধারণভাবে, কোনো রাস্তা অবরোধ ছাড়াই অফিস করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের সময়ও একইভাবে উপস্থিত হয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শপথ গ্রহণের পরদিন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে অতি সাধারণভাবেই অফিস করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোনো ধরনের রাস্তা অবরোধ ছাড়াই মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি।

সেখান থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে অফিস করতে যান। যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলে কোনো ভোগান্তি হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটি একটি ইতিবাচক দিক। শপথের পরদিনই প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।

তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর দেখবে। প্রধানমন্ত্রী জনগণের নেতা, তাই জনগণের কষ্ট বা ভোগান্তি তিনি চান না। এ কারণেই তিনি অতি সাধারণভাবে, কোনো রাস্তা অবরোধ ছাড়াই অফিস করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের সময়ও একইভাবে উপস্থিত হয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ