ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে তিনি নিরন্তর কাজ করে যাবেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা গত ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের ত্যাগ স্মরণে রেখেই দায়িত্ব পালন করবেন। চ্যালেঞ্জ থাকলেও মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা গত ১৬–১৭ বছরে জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই বিপ্লব ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের চেতনাকে ধারণ করেই সামনে এগিয়ে যাওয়া হবে।

মানবতাবিরোধী অপরাধ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং যদি কোনো ক্ষেত্রে আইনের অপব্যবহার হয়ে থাকে, তা খতিয়ে দেখা হবে। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, কেন শপথ নেওয়া হয়নি সে বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন, তাই নতুন করে কিছু বলার প্রয়োজন নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে তিনি নিরন্তর কাজ করে যাবেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা গত ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের ত্যাগ স্মরণে রেখেই দায়িত্ব পালন করবেন। চ্যালেঞ্জ থাকলেও মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা গত ১৬–১৭ বছরে জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই বিপ্লব ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের চেতনাকে ধারণ করেই সামনে এগিয়ে যাওয়া হবে।

মানবতাবিরোধী অপরাধ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং যদি কোনো ক্ষেত্রে আইনের অপব্যবহার হয়ে থাকে, তা খতিয়ে দেখা হবে। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, কেন শপথ নেওয়া হয়নি সে বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন, তাই নতুন করে কিছু বলার প্রয়োজন নেই।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ