ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের উপজেলার বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান। তিনি জানান, সকালে একটি যাত্রীবাহী বাস শেরপুরের দিকে যাচ্ছিল। বালিয়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি বড় গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক ও সেনাবাহিনীর গাড়িচালক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত আটজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহত সেনাসদস্য সার্জেন্ট পদমর্যাদার ছিলেন বলে জানান ওসি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন