ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

করলেন শান্তি ও সমৃদ্ধি কামনা

রমজানে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানানলেন সৌদি বাদশাহ

ধর্ম ডেস্ক :
ধর্ম ডেস্ক :
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানানলেন সৌদি বাদশাহ
সৌদি আরবের বাদশাহ - সালমান বিন আবদুল আজিজ

পবিত্র রমজান উপলক্ষে মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। দুই পবিত্র মসজিদের খাদেম হিসেবে তিনি ফিলিস্তিনের জনগণ, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেন।

১৪৪৭ হিজরি রমজান উপলক্ষে সৌদি নাগরিক, প্রবাসী ও বিশ্বজুড়ে মুসলমানদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি দোয়া করেন, এই মহিমান্বিত মাসে আল্লাহ যেন সবার ওপর বরকত নাজিল করেন, নেক আমল কবুল করেন এবং সৌদি আরবসহ বিশ্বজুড়ে নিরাপত্তা ও সমৃদ্ধি স্থায়ী করেন।

বাদশাহর পক্ষে ভাষণটি পাঠ করেন সৌদি আরবের তথ্য ও সম্প্রচারমন্ত্রী সালমান আদ দোসারি। বার্তায় উল্লেখ করা হয়, রমজান এমন এক পবিত্র মাস, যখন জান্নাতের দরজা উন্মুক্ত থাকে এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। সেই রাতে নামাজ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

বার্তায় আরও বলা হয়, পবিত্র দুই মসজিদ এবং সেখানে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সেবা করা সৌদি আরবের জন্য এক মহান সম্মান। আল্লাহর সহায়তায় এই দায়িত্ব পালনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বাদশাহ সালমান বলেন, রমজান আত্মশুদ্ধি, নেক আমল বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা ও সংহতি জোরদার এবং আল্লাহর প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য সুযোগ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানানলেন সৌদি বাদশাহ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান উপলক্ষে মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। দুই পবিত্র মসজিদের খাদেম হিসেবে তিনি ফিলিস্তিনের জনগণ, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেন।

১৪৪৭ হিজরি রমজান উপলক্ষে সৌদি নাগরিক, প্রবাসী ও বিশ্বজুড়ে মুসলমানদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি দোয়া করেন, এই মহিমান্বিত মাসে আল্লাহ যেন সবার ওপর বরকত নাজিল করেন, নেক আমল কবুল করেন এবং সৌদি আরবসহ বিশ্বজুড়ে নিরাপত্তা ও সমৃদ্ধি স্থায়ী করেন।

বাদশাহর পক্ষে ভাষণটি পাঠ করেন সৌদি আরবের তথ্য ও সম্প্রচারমন্ত্রী সালমান আদ দোসারি। বার্তায় উল্লেখ করা হয়, রমজান এমন এক পবিত্র মাস, যখন জান্নাতের দরজা উন্মুক্ত থাকে এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। সেই রাতে নামাজ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

বার্তায় আরও বলা হয়, পবিত্র দুই মসজিদ এবং সেখানে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সেবা করা সৌদি আরবের জন্য এক মহান সম্মান। আল্লাহর সহায়তায় এই দায়িত্ব পালনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বাদশাহ সালমান বলেন, রমজান আত্মশুদ্ধি, নেক আমল বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা ও সংহতি জোরদার এবং আল্লাহর প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য সুযোগ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ