ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেসবুকে স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফেসবুকে স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
চিত্র : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা প্রার্থনা করে স্ট্যাটাস দেওয়ার পর লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছিলেন, ‘যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন’।

ইউসুফ আলী বুলু রাড়ী উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক হতাশা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত একটি বিষয়কে কেন্দ্র করে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশি বৈঠকও অনুষ্ঠিত হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। সোমবার রাতে একটি ছুরি নিয়ে তিনি পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর ঘটনাটি ঘটে।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফেসবুকে স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা প্রার্থনা করে স্ট্যাটাস দেওয়ার পর লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছিলেন, ‘যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন’।

ইউসুফ আলী বুলু রাড়ী উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক হতাশা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত একটি বিষয়কে কেন্দ্র করে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশি বৈঠকও অনুষ্ঠিত হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। সোমবার রাতে একটি ছুরি নিয়ে তিনি পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর ঘটনাটি ঘটে।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ