ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য চট্টগ্রাম বিভাগ থেকে, সবচেয়ে কম সিলেট থেকে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য চট্টগ্রাম বিভাগ থেকে, সবচেয়ে কম সিলেট থেকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় বিভাগভিত্তিক প্রতিনিধিত্বে বড় ধরনের বৈচিত্র্য দেখা গেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম বিভাগ থেকে সবচেয়ে বেশি সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন, আর সবচেয়ে কম সদস্য এসেছে সিলেট বিভাগ থেকে।

চট্টগ্রাম বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ. ন. ম. এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। একই বিভাগ থেকে প্রতিমন্ত্রী হয়েছেন জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

ঢাকা বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। এ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

রাজশাহী বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন ইকবাল হাসান মাহমুদ ও মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এম. এ. মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন এবং মুহাম্মদ আব্দুল বারী।

বরিশাল বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রী হয়েছেন আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও মো. নুরুল হক নুর।

খুলনা বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রী হয়েছেন মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম. রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী এবং এম. ইকবাল হোসেইন।

রংপুর বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব। এ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হয়েছেন ফরহাদ হোসেন আজাদ।

সিলেট বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

বিভাগভিত্তিক এই প্রতিনিধিত্বে চট্টগ্রাম বিভাগের আধিক্য এবং সিলেট বিভাগের তুলনামূলক কম উপস্থিতি নতুন মন্ত্রিসভার ভৌগোলিক ভারসাম্য নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য চট্টগ্রাম বিভাগ থেকে, সবচেয়ে কম সিলেট থেকে

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ