তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ছেলে বিলাল এরদোগান ঢাকায় আসছেন। এই সফরে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করে তুলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তিনি ব্যক্তিগত বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাঁর সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেনও ঢাকায় আসবেন।
কর্মসূচিতে রয়েছে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার ঢাকা প্রকল্প সমন্বয় অফিস পরিদর্শন এবং তুরস্ক দূতাবাস পরিদর্শন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সংস্কার, চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স সরবরাহ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও যুক্ত হবেন তিনি।
এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ রয়েছে। ওই সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তা এবং ভবিষ্যৎ যৌথ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিন সন্ধ্যায় তুরস্ক দূতাবাসে নৈশভোজের আয়োজন করা হয়েছে, যেখানে তিনি অংশ নেবেন।
তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা তুরস্ক সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা প্রকল্প পরিচালনা করে। বাংলাদেশে সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা প্রকল্প চালিয়ে আসছে।
সফরের দ্বিতীয় দিন বিলাল এরদোগান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি ক্যাম্প ৯-এ তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন, ক্যাম্প ১৬-এ তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার বহুমুখী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন, ক্যাম্প ৪-এ তৃতীয় রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ক্যাম্প ৫-এ তুর্কি ধর্মীয় বিষয়ক ফাউন্ডেশনের এল শিফা মডেল গার্লস স্কুল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন