ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আজও বায়ুদূষণের কবলে ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আজও বায়ুদূষণের কবলে ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও এই দূষণের কবলে রয়েছে। বৃষ্টির অনুপস্থিতিতে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এই স্কোর 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত।

একই সময়ে ২৮৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে সেনেগালের ডাকার, চতুর্থ অবস্থানে ২৪৮ স্কোর নিয়ে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে ২১৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান 'ভালো' হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ 'মাঝারি', ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' এবং ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে 'অস্বাস্থ্যকর' বায়ু নির্দেশ করে।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়িতে অবস্থান এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর 'ঝুঁকিপূর্ণ' হিসেবে গণ্য করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আজও বায়ুদূষণের কবলে ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও এই দূষণের কবলে রয়েছে। বৃষ্টির অনুপস্থিতিতে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এই স্কোর 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত।

একই সময়ে ২৮৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে সেনেগালের ডাকার, চতুর্থ অবস্থানে ২৪৮ স্কোর নিয়ে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে ২১৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান 'ভালো' হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ 'মাঝারি', ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' এবং ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে 'অস্বাস্থ্যকর' বায়ু নির্দেশ করে।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়িতে অবস্থান এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর 'ঝুঁকিপূর্ণ' হিসেবে গণ্য করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ