ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে সাজসাজ রব সচিবালয়ে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে সাজসাজ রব সচিবালয়ে

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন। এই উপলক্ষে সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে বিশেষ প্রস্তুতি চলছে।

ফুলের তোড়া হাতে অনেককেই সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স এসএসএফের সদস্যরা সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নামফলক লাগানো হয়েছে এবং প্রতিটি অফিস নতুন সাজে সজ্জিত করা হয়েছে।

সচিবালয়ের কর্মকর্তারা জানান, নতুন প্রধানমন্ত্রীর আগমনে তারা অত্যন্ত খুশি। ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তাদের মন্ত্রী প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, এরপর সচিবালয়ে অফিস করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারেক রহমানের প্রথম কর্মদিবস শুরু হবে। সেখান থেকে ফিরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুরের খাবার গ্রহণের পর বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ে অফিস করবেন। তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন। এছাড়া মন্ত্রিসভার সদস্যরা সাংবাদিকদের ব্রিফিং করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে সাজসাজ রব সচিবালয়ে

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ