ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদ (৩) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়ার জন্য আলাদা গেজেটও প্রকাশ করা হয়েছে।

গেজেটের স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, রাষ্ট্রপতির আদেশক্রমে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদ (৩) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়ার জন্য আলাদা গেজেটও প্রকাশ করা হয়েছে।

গেজেটের স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, রাষ্ট্রপতির আদেশক্রমে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ