ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানে অনলাইনে কুরআন শেখার উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে অনলাইনে কুরআন শেখার উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

পবিত্র রমজান মাসে ঘরে বসে অনলাইনে কুরআন শেখার সুযোগ করে দিতে বিশেষ ভিডিও কোর্স চালু করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় আলেম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্যোগের কথা জানান।

'সহজ সূত্রে কুরআন শিখি' শিরোনামে ২৭ পর্বের এই রেকর্ডেড ভিডিও কোর্সটি আস সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে বিনামূল্যে উন্মুক্ত করা হবে। কোর্সটি পরিচালনা করবেন মসজিদে নববির প্রাক্তন শিক্ষক উস্তায মোহাম্মদ হুসাইন মাদানী, যিনি মসজিদে নববি থেকে রেওয়াতে হাফস আন আছেম ও তাজবীদের ওপর সনদপ্রাপ্ত।

শায়খ আহমাদুল্লাহ জানান, আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের জন্য প্রয়োজনীয় সবকিছুই এই কোর্সে অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি পর্বের শেষে সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশেষ অনুশীলন রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেই প্রতিদিনের পাঠ যাচাই করে নিতে পারেন।

প্রতিদিন তারাবীহর নামাজের পর একটি করে ভিডিও আপলোড করা হবে। এভাবে রমজানের ২৭ দিনে মোট ২৭টি ভিডিও প্রকাশিত হবে। শায়খ আহমাদুল্লাহর ভাষ্যমতে, প্রতিদিন একটি করে পর্ব অনুসরণ করলে ২৭ রমজানের মধ্যে শুদ্ধভাবে কুরআন পড়া রপ্ত করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানে অনলাইনে কুরআন শেখার উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসে ঘরে বসে অনলাইনে কুরআন শেখার সুযোগ করে দিতে বিশেষ ভিডিও কোর্স চালু করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় আলেম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্যোগের কথা জানান।

'সহজ সূত্রে কুরআন শিখি' শিরোনামে ২৭ পর্বের এই রেকর্ডেড ভিডিও কোর্সটি আস সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে বিনামূল্যে উন্মুক্ত করা হবে। কোর্সটি পরিচালনা করবেন মসজিদে নববির প্রাক্তন শিক্ষক উস্তায মোহাম্মদ হুসাইন মাদানী, যিনি মসজিদে নববি থেকে রেওয়াতে হাফস আন আছেম ও তাজবীদের ওপর সনদপ্রাপ্ত।

শায়খ আহমাদুল্লাহ জানান, আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের জন্য প্রয়োজনীয় সবকিছুই এই কোর্সে অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি পর্বের শেষে সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশেষ অনুশীলন রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেই প্রতিদিনের পাঠ যাচাই করে নিতে পারেন।

প্রতিদিন তারাবীহর নামাজের পর একটি করে ভিডিও আপলোড করা হবে। এভাবে রমজানের ২৭ দিনে মোট ২৭টি ভিডিও প্রকাশিত হবে। শায়খ আহমাদুল্লাহর ভাষ্যমতে, প্রতিদিন একটি করে পর্ব অনুসরণ করলে ২৭ রমজানের মধ্যে শুদ্ধভাবে কুরআন পড়া রপ্ত করা সম্ভব হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ