ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় বুধবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় বুধবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চবটি–মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়ের প্রধান সিএনজি স্ট্যান্ডের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয় পাশের সব শ্রেণির গ্রাহক এই গ্যাস বিচ্ছিন্নতার আওতায় পড়বেন।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় বুধবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চবটি–মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়ের প্রধান সিএনজি স্ট্যান্ডের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয় পাশের সব শ্রেণির গ্রাহক এই গ্যাস বিচ্ছিন্নতার আওতায় পড়বেন।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ