ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নতুন সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি সরকারের প্রতি এই দাবি তুলে ধরেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসে। এই মাসে তাকওয়া, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহানুভূতি চর্চার বিশেষ গুরুত্ব রয়েছে। মাসের শেষ দশ দিনে রয়েছে লাইলাতুল কদর— হাজার মাসের চেয়েও উত্তম সেই মহিমান্বিত রাত।

তিনি সতর্ক করেন, ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত অসাধু ব্যবসায়ীরা এখনো সমাজের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে। তারা যাতে নিত্যপণ্য ও ইফতার সামগ্রীর দাম বাড়াতে না পারে, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা ও মুড়িসহ সকল নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে সুষ্ঠু ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দীর্ঘ সাড়ে ১৫ বছরের জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে জাতি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তবে পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন তিনি। এসব চক্রান্ত মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান জামায়াত আমির।

বিবৃতির শেষাংশে তিনি রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সব ধরনের অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পবিত্র কোরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনের লক্ষ্যে রমজানকে আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস হিসেবে গ্রহণ করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ