ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) তিনি সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। এর পাশাপাশি গোপনীয়তার শপথও পাঠ করানো হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদও গঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথম কার্যদিবস শুরু হবে। স্মৃতিসৌধ থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে যাবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

সভা শেষে সচিবালয়েই দুপুরের খাবার সেরে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক পরিচালনা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) তিনি সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। এর পাশাপাশি গোপনীয়তার শপথও পাঠ করানো হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদও গঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথম কার্যদিবস শুরু হবে। স্মৃতিসৌধ থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে যাবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

সভা শেষে সচিবালয়েই দুপুরের খাবার সেরে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক পরিচালনা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ