ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শপথগ্রহণ ও মন্ত্রিসভা গঠনের প্রাক্কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তিনি মন্ত্রী হিসেবেই শপথ নেন।
নির্বাচনের পর থেকেই শোনা যাচ্ছিল, পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন তিনি। একই সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে থাকার বিষয়টিও আলোচনায় ছিল। তবে অবশেষে জানা গেছে, মির্জা ফখরুল বিএনপির মন্ত্রিসভার অংশ হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান।
মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আবু জাফর জাহিদ হোসেন, খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ, আফরোজা রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, কায়সার সাখাওয়াত হোসেন, জাকির আলম এবং শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন