বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোটের কোনো সদস্যই কোনো শপথ গ্রহণ করবেন না বলে কঠোর অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে জামায়াতের একজন সিনিয়র নেতা এই অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।
এদিন সকাল ৯টা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সবার আগে শপথ নেন। বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তবে এর আগেই জামায়াত স্পষ্ট করে দেয় যে, বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোনো ধরনের শপথ গ্রহণে অংশ নেওয়া হবে না। জামায়াতের এই ঘোষণা নতুন সরকার গঠনের প্রাক্কালে রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন