জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন মন্ত্রিসভায় তিন নারী সংসদ সদস্যের স্থান নিশ্চিত হয়েছে। তারা হলেন আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল এবং শামা ওবায়েদ। রিতা পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেবেন, আর পুতুল ও শামা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে রিতা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি হারুনার রশিদ খান মুন্নুর উত্তরসূরি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য।
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে ফারজানা শারমিন পুতুল প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস রচনা করেন। ৪১ বছর বয়সী পুতুল রাজশাহী বিভাগের এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থী।
ফরিদপুর-২ আসনে জয়ী হন শামা ওবায়েদ, যিনি বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানএর উত্তরসূরি। তফশিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন