নানা জল্পনা-কল্পনার পর অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত প্রতিনিধিরা। একইসঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় তরুণদের নিয়ে গঠিত দলটির সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথ গ্রহণকারী এনসিপির সংসদ সদস্যরা হলেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আকতার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, আতিকুর রহমান মোজাহিদ ও আব্দুল্লাহ আল আমিন।
এনসিপির সদস্যদের শপথের আগে জামায়াত জোটের অন্যান্য সংসদ সদস্যরা শপথ নেন এবং তারা একসঙ্গে দুটি শপথ সম্পন্ন করেন। সে সময় এনসিপির প্রতিনিধিরা উপস্থিত না থাকায় রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তারা শপথে অংশ নেবেন না। এমনকি আব্দুল হান্নান মাসুদ ও আতিকুর রহমান মোজাহিদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারা শপথে অংশ না নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখছেন। তবে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তারাও শপথ গ্রহণে অংশ নেন।
এর আগে শপথ অনুষ্ঠানে অংশ নিতে এনসিপির সংসদ সদস্যরা সংসদ ভবনের লবিতে উপস্থিত হন। দুপুর ১টা ২২ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ কার্যক্রম শুরু হয়। শপথের সময় হাসনাত আব্দুল্লাহকে তার পরিচিত গেঞ্জিতে, আকতার হোসেনকে কোট পরিহিত অবস্থায় এবং নাহিদ ইসলামকে শার্ট পরে শপথ নিতে দেখা যায়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন