ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চার শীর্ষ নেতা ও অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেতে যাচ্ছেন।
সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। তিনি চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৪ সালের মার্চ মাস পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য এবং চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও কার্যরত আছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন এবং একই সঙ্গে ২০২৪ সাল থেকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও পালন করে আসছেন।
সবচেয়ে আলোচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত এই নেতা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। পরে বিকেলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
নতুন সরকারের মন্ত্রিসভায় বিএনপির প্রবীণ নেতাদের এই নিয়োগ দলীয় রাজনৈতিক অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন