ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার)—জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় বিশেষায়িত ইউনিট হিসেবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও কেনাইন (ডগ স্কোয়াড) স্ট্যান্ডবাই রাখা হয়েছে। অনুষ্ঠানের আগে দক্ষিণ প্লাজাজুড়ে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবনের শপথকক্ষ নতুন করে সাজানো হয়েছে। শপথকক্ষের চেয়ারগুলো পরিষ্কার ও সংস্কার করা হয়েছে এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় হারিয়ে যাওয়া কিছু চেয়ারের পরিবর্তে নতুন চেয়ার সংযোজন করা হয়েছে।

এ ছাড়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ছাদের ওপর রেড ব্রিকের স্থায়িত্ব নষ্ট হওয়ায় ব্রিক সারফেস ও সিরামিক ব্রিক জয়েন্ট পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাও আধুনিকায়ন ও জোরদার করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শপথকক্ষে অনুষ্ঠিত হবে এবং বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনের প্রবেশপথ ও অভ্যন্তরীণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার)—জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় বিশেষায়িত ইউনিট হিসেবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও কেনাইন (ডগ স্কোয়াড) স্ট্যান্ডবাই রাখা হয়েছে। অনুষ্ঠানের আগে দক্ষিণ প্লাজাজুড়ে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবনের শপথকক্ষ নতুন করে সাজানো হয়েছে। শপথকক্ষের চেয়ারগুলো পরিষ্কার ও সংস্কার করা হয়েছে এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় হারিয়ে যাওয়া কিছু চেয়ারের পরিবর্তে নতুন চেয়ার সংযোজন করা হয়েছে।

এ ছাড়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ছাদের ওপর রেড ব্রিকের স্থায়িত্ব নষ্ট হওয়ায় ব্রিক সারফেস ও সিরামিক ব্রিক জয়েন্ট পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাও আধুনিকায়ন ও জোরদার করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শপথকক্ষে অনুষ্ঠিত হবে এবং বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনের প্রবেশপথ ও অভ্যন্তরীণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ