ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ করবেন সিইসি

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ করবেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) - এ এম এম নাসির উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের স্মারক পত্রে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন নির্ধারিত সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি, র‍্যাব ও কোস্টগার্ডসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচালক।

সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করছে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হলো।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ করবেন সিইসি

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের স্মারক পত্রে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন নির্ধারিত সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি, র‍্যাব ও কোস্টগার্ডসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচালক।

সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করছে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হলো।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ