ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার)—বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার তিনি এ বিষয়ে পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, শেখ বশিরউদ্দীনের পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
গত বছরের ২৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শেখ বশিরউদ্দীন। তিনি সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছিলেন।
তাঁর পদত্যাগের পর বিমানের নতুন চেয়ারম্যান কে হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সোমবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দপ্তর বলাকায় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শেখ বশিরউদ্দীনকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন