ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার)—বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব এলিয়াস সোমবার সকালে কলম্বো বিমানবন্দরে উপস্থিত থেকে ড. নালিন্দা জয়াতিষাকে বিদায় জানান। শপথ অনুষ্ঠানে তিনি শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিত্ব করবেন।

শ্রীলঙ্কার মন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তা ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই উপস্থিতি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর নতুন সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার)—বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব এলিয়াস সোমবার সকালে কলম্বো বিমানবন্দরে উপস্থিত থেকে ড. নালিন্দা জয়াতিষাকে বিদায় জানান। শপথ অনুষ্ঠানে তিনি শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিত্ব করবেন।

শ্রীলঙ্কার মন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তা ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই উপস্থিতি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর নতুন সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ