ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সীমান্তে ৫৯-বিজিবি’র অভিযানে আতককৃত আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও সিএনজি

ছবি: সীমান্তে ৫৯-বিজিবি’র অভিযানে আতককৃত আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও সিএনজি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১ সিএনজি সহ ০১ জনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৯:০০টায় সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক ১ কিমি বাংলাদেশের অভ্যন্তরে, কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ০১ জন আসামী মোঃ ফরিদ (৪৫), পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম-চককৃর্ত্তি, পোষ্ট-কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে Eskuf DX সিরাপ ৭৮ বোতল এবং ০১টি সিএনজি (TVS) সহ আটক করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এবং নেশাজাতীয় সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মহানন্দা ব্যাটালিয়ন গত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে মোট ৩,১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সীমান্তে ৫৯-বিজিবি’র অভিযানে আতককৃত আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও সিএনজি

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১ সিএনজি সহ ০১ জনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৯:০০টায় সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক ১ কিমি বাংলাদেশের অভ্যন্তরে, কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ০১ জন আসামী মোঃ ফরিদ (৪৫), পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম-চককৃর্ত্তি, পোষ্ট-কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে Eskuf DX সিরাপ ৭৮ বোতল এবং ০১টি সিএনজি (TVS) সহ আটক করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এবং নেশাজাতীয় সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মহানন্দা ব্যাটালিয়ন গত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে মোট ৩,১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ