বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক অঙ্গনে চলমান নানা প্রেক্ষাপটে এই বৈঠককে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার সন্ধ্যায় তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন